রকমারি হ্যাপি রিটার্ন পলিসি- FAQ

  1. ০১. রকমারি হ্যাপি রিটার্ন কি?

    -রকমারি থেকে প্রোডাক্ট কিনে হতাশ হতে হয়েছে এমনটা খুব কমই হয়। কিন্তু কেউই তো আর ভুলের ঊর্ধ্বে নয়, তেমনি এতো বিশাল অপারেশন চালাতে গিয়ে আমাদেরও ভুল হয়ে যেতে পারে। অনিচ্ছাকৃতভাবেই অনেক সময় সাপ্লায়ার থেকে পাওয়া ভুল বই বা ভুল প্রোডাক্ট পাঠিয়ে দেয়া হয়। সেক্ষেত্রেও রকমারি ও গ্রাহকের আস্থার সম্পর্ক যেন অটুট থাকে সেজন্য রকমারিতে আছে ‘হ্যাপি রিটার্ন’ সুবিধা। হ্যাপি রিটার্নের মাধ্যমে গ্রাহক প্রোডাক্টের কোন সমস্যা থাকলে রকমারির কাছে ফেরত পাঠিয়ে ফ্রেশ প্রোডাক্ট বুঝে নিতে পারবে। আমরা বিশ্বাস করি পাঠকের আস্থাই আমাদের অন্যতম অর্জন।
  2. ০২. কোন কোন ক্ষেত্রে হ্যাপি রিটার্ন প্রযোজ্য হবে?

    -শুধুমাত্র ত্রুটিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাপি রিটার্ন প্রযোজ্য হবে। ত্রুটিহীন প্রোডাক্ট এর ক্ষেত্রে রকমারি হ্যাপি রিটার্ন দিতে বাধ্য থাকবে না। যে সকল ক্ষেত্রে হ্যাপি রিটার্ন প্রযোজ্য হবে নিচে FAQ আকারে উল্লেখ করা হল-
  3. ০৩. কীভাবে ও কোন মাধ্যমে হ্যাপি রিটার্নের জন্য জানাতে পারবো?

    -পণ্য ডেলিভারির ৭ দিনের মধ্যে উপর্যুক্ত প্রমাণসহ রকমারির একাউন্টে থেকে My Order এ গিয়ে প্রোডাক্টের সমস্যার ছবি আপলোড করে Issue Submit করতে হবে। এছাড়াও [email protected] এই ইমেইলে, রকমারির লাইভচ্যাটে অথবা হোয়াইটস অ্যাপ +8801519521971 নম্বরেও অভিযোগ করা যাবে। এক্ষেত্রে কাস্টমারকে হোয়াট’স অ্যাপ বা মেইলের মাধ্যমে প্রোডাক্টের সমস্যার ছবি প্রদান করতে হবে। প্রোডাক্টের সমস্যার ছবিসহ পাঠালে দ্রুত সমাধান পাওয়া যাবে।
  4. ০৪. যে সকল ক্ষেত্রে বইয়ের জন্য হ্যাপি রিটার্ন প্রযোজ্য হবে-

    - পেইজ মিসিং, মুদ্রনজনিত সমস্যা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হলে, এডিশন/সংস্করণ সমস্যা, কভার ঠিক বই আলাদা, কাভার উল্টা, বইয়ের কনটেন্ট ভুল, বই ছেঁড়া, ফাঁটা, ময়লা কিংবা ভেঁজা, অর্ডারকৃত বইয়ের বদলে অন্য বই ডেলিভারি।

    উপরোক্ত বিষয়গুলো পণ্য ডেলিভারির ৭ দিনের মধ্যে উপর্যুক্ত প্রমাণসহ অভিযোগ করতে হবে।

  5. ০৫. যে সকল ক্ষেত্রে ব্যবহার-সামগ্রীর জন্য হ্যাপি রিটার্ন প্রযোজ্য হবে-

    1. ক) অর্ডারের সময় ‘সাইটে থাকা’ পণ্যের বিবরণের সাথে পণ্যের মিল না থাকলে
    2. খ) ত্রুটিপূর্ণ, ভাঙ্গা, নষ্ট, মেয়াদ উত্তীর্ণ পণ্য হলে
    3. গ) পণ্যটির সাইজ, কালার, ফ্লেবার না মিললে
    4. ঘ) অর্ডারকৃত পণ্যের বদলে অন্য পণ্য ডেলিভারি হলে
    5. ঙ) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হলে
    6. উপরোক্ত বিষয়গুলো পণ্য ডেলিভারির ৭ দিনের মধ্যে উপর্যুক্ত প্রমাণসহ অভিযোগ করতে হবে

  6. ০৬. ওয়ারেন্টি ও গ্যারান্টিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে-

    1. ক) প্রোডাক্টটি রিটার্ন করায় সময় অরিজিনাল বক্সসহ ওয়ারেন্টি কার্ড ও প্যাকেজিং সামগ্রী অবশ্যই ফেরত দিতে হবে।
    2. খ) ফিজিক্যালি ড্যামেজড প্রডাক্টের জন্য ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
    3. গ) প্রোডাক্টের ভুল/ অসতর্কতা পূর্ণ ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্থ হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
    4. ঘ) ওয়ারেন্টিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে রিপ্লেস প্রোডাক্ট দাবি করা যাবে না।
    5. ঙ) ফিজিক্যালি ড্যামেজড প্রোডাক্ট ডেলিভারি করা হয়েছে, প্যাকেটে প্রোডাক্ট মিসিং কিংবা উপহার মিসিং প্রমাণ করতে প্রোডাক্ট ডেলিভারি নেয়ার সময় প্যাকেট আনবক্সিং করার ভিডিও পাঠাতে হবে।
    6. চ) যেসব প্রডাক্টের ওয়ারেন্টি ও গ্যারান্টি নেই, এমন প্রডাক্টের ত্রুটি পেলে অবশ্যেই ৭ দিনের মধ্যে ক্লেইম করে প্রডাক্ট রিপ্লেস করে নেবার সুযোগ আছে। তবে ৭ দিন অতিবাহিত হলে রকমারি রিপ্লেস দিতে বাধ্য নয়।
  7. ০৭. ওয়ারেন্টি ও গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট কত দিনের মধ্যে সার্ভিসিং করে দেয়া হয় ?

    -ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি আছে এমন প্রোডাক্টের ত্রুটি থাকলে, ওয়ারেন্টি মেয়াদের মধ্যেই ওয়ারেন্টি ক্লেইম করতে হবে এবং প্রোডাক্টটি রকমারির ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। রকমারি টিম প্রোডাক্ট হাতে পাবার পর সার্ভিসিং করে পূনরায় ডেলিভারি করবে। সার্ভিসিং করে পূনরায় ডেলিভারি করতে ১০-১৫ কর্মদিবস সময় লাগবে। তবে সাপ্লায়ার ধরণ অনুযায়ী অতিরিক্ত আরো কিছুটা সময় লেগে যেতে পারে।
  8. ০৮. হ্যাপি রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি সিস্টেম কী হবে?

    -ত্রুটিযুক্ত বইয়ের ক্ষেত্রে ঢাকা ও ঢাকার বাইরে এক্সপ্রেস কুরিয়ারের আওতায় হলে রিপ্লেস অর্ডার ডেলিভারির সময় ডেলিভারি এজেন্টকে ত্রুটিযুক্ত বই ফেরত দিয়ে ফ্রেশ বই রিসিভ করতে হবে। ত্রুটিযুক্ত বই/প্রোডাক্ট ফেরত দিতে না পারলে ক্যাশ দিয়ে রিসিভ করতে হবে।
    অপরদিকে ত্রুটিযুক্ত ব্যবহার-সামগ্রীর ক্ষেত্রে ঢাকার মধ্যে রকমারি টিম প্রডাক্টটি ফেরত আনার ব্যবস্থা করবে।তবে ঢাকার বাইরে হলে কাস্টমারকে নিজ দায়িত্বে যেকোন কুরিয়ারে গিয়ে To Pay সার্ভিসে বুকিং করে ত্রুটিযুক্ত প্রোডাক্টটি রকমারির ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। উভয়ক্ষেত্রে প্রোডাক্ট ফেরত পাবার পর রকমারি টিম যাচাই-বাছাই করে পূনরায় পাঠানো ব্যবস্থা করবে।
  9. ০৯. কিভাবে এবং কোন ঠিকানায় ত্রুটিযুক্ত প্রোডাক্ট ফেরত পাঠাতে হয়?

    1. ক) ঢাকার মধ্যে হলে রকমারি ডেলিভারি টিম নিজেরাই প্রোডাক্ট কালেক্ট করবে।
    2. খ) ঢাকার বাইরে হলে কাস্টমারকে নিজ দায়িত্বে যেকোন কুরিয়ারে গিয়ে To Pay সার্ভিসে বুকিং করে প্রোডাক্টটি রকমারির ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। রকমারি অফিসের - 2/1/E, Eden Center, Arambag, Motijheel, Dhaka-1000 এই ঠিকানায় 01708 166 268 নম্বরে বুকিং করতে হবে। দুঃখিত যে, নিজ খরচে ফেরত পাঠালে রকমারি খরচের টাকা ফেরত দিবে না।
  10. ১০. আমি কতদিনের মধ্যে নতুন প্রোডাক্ট হাতে পাবো

    -প্রোডাক্টে ত্রুটি আছে কিনা সেটি রকমারির পক্ষ থেকে যাচাই বাছাই করে ৩-৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারির ব্যবস্থা করবে। যেকোনো প্রয়োজনে রকমারির পক্ষ থেকেই যোগাযোগ করা হবে। উল্লেখ্য যে ত্রুটিযুক্ত প্রোডাক্ট সার্ভিসিং করে পূনরায় ডেলিভারি করতে ১০-১৫ কর্মদিবস সময় লাগবে। তবে সাপ্লায়ার ধরণ অনুযায়ী অতিরিক্ত আরো কিছুটা সময় লেগে যেতে পারে।
  11. ১১. ত্রুটিযুক্ত প্রোডাক্ট ফেরত দেয়ার কত দিনের মধ্যে আমি রিফান্ড পাব?

    -সরাসরি ত্রুটিযুক্ত প্রোডাক্ট ফেরত দিয়ে মূল্য ফেরত নেয়া যাবে না। শুধুমাত্র রকমারি অথবা সাপ্লায়ারের পক্ষে রিপ্লেস হিসেবে ফ্রেশ প্রোডাক্ট সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত প্রোডাক্ট মূল্য ফেরত দিতে বাধ্য থাকবে। প্রোডাক্ট ফেরত পাওয়ার পর মূল্য ফেরত দেবার সিদ্ধান্ত গ্রহনের ৫-৭ কর্মদিবসের মধ্যে পরিশোধিত প্রোডাক্ট মূল্য রিফান্ড করা হবে। তবে রকমারি কুরিয়ারকে পরিশোধিত ডেলিভারি চার্জ রিফান্ড করবে না।
  12. ১২. কত দিনের মাঝে প্রোডাক্ট রিটার্ন করতে পারবো?

    -প্রোডাক্টের কোন ত্রুটি থাকলে হাতে পাবার ৭ দিনের মধ্যে রকমারি কে ডিটেইল সমস্যা জানাতে হবে। ৭ দিন অতিক্রম হয়ে গেলে রকমারি হ্যাপি রিটার্ন দিতে বাধ্য থাকবে না। এই সময়ের পরে জানালে তা পরিবর্তনযোগ্য হবে না।
  13. ১৩. হ্যাপি রিটার্ন এর ঝামেলা থেকে মুক্তি পেতে আপনার করণীয়-

    -ডেলিভারির সময় আপনার অর্ডারকৃত পণ্য যাচাই-বাছাই করে রিসিভ করার জন্য বিনীত অনুরোধ করছি। যদি অর্ডারকৃত পণ্যটি ত্রুটিযুক্ত হয়, রিসিভ না করে সাথে সাথেই কুরিয়ারকে ফেরত দিতে হবে। তবে পার্সিয়ালি প্রোডাক্ট গ্রহন করার কোন সুযোগ নেই।
    আপনাদের এই সহযোগিতাই আপনাকে হ্যাপি রিটার্ন এর ঝামেলা থেকে মুক্ত রাখতে পারবে- ইনশাআল্লাহ।
Item added to cart
Open Cart